সর্বশেষ

ইয়াসের খান চৌধুরী

গ্রামীণ জনপদের নিরাপত্তায় গ্রাম পুলিশই সরকারের চালিকাশক্তি: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের নান্দাইলে গ্রাম পুলিশদের সাথে এক দিকনির্দেশনামূলক সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গ্রামীণ জনপদের নিরাপত্তায় গ্রাম পুলিশই সরকারের মূল চালিকাশক্তি। তিনি সামাজিক অপরাধ প্রতিরোধে গ্রাম পুলিশ সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
মাদক ও জুয়ামুক্ত নান্দাইল গড়ার ঘোষণা তথ্য প্রতিমন্ত্রীর

ময়মনসিংহের নান্দাইল উপজেলাকে সম্পূর্ণ মাদক, জুয়া ও চাঁদাবাজমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এই লক্ষ্য অর্জনে খুব শীঘ্রই একটি বিশেষ সামাজিক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। শনিবার নান্দাইল মডেল মসজিদে আয়োজিত এক ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

নান্দাইলে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের নান্দাইলে দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। দুই দিনের সরকারি সফরে এসে তিনি এই আধুনিক বিদ্যাপীঠের উদ্বোধন ঘোষণা করেন। সরকারের এই উন্নয়ন কর্মকাণ্ড স্থানীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফুলবাড়ীয়ায় নতুন উপজেলা পরিষদ ভবনের উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নবনির্মিত সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন ও হলরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ভবনের উদ্বোধন করেন। নবনির্মিত এই প্রশাসনিক অবকাঠামো স্থানীয় পর্যায়ে সরকারি সেবাপ্রাপ্তি আরও সহজ ও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

মুক্তাগাছায় ৫.৮ কিমি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় দেশব্যাপী জলাশয় পুনঃখনন কর্মসূচির আওতায় একটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।